বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর ওসিরে মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রয়জন: এ্যানি সব সংকট ছাপিয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ
Advertise with us

রাজধানীতে অটোরিকশার নিয়ন্ত্রণহীনতার জন্য তৈরি হচ্ছে নীতিমালা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীতে অটোরিকশার নিয়ন্ত্রণহীনতার জন্য তৈরি হচ্ছে নীতিমালা

রাজধানীর সড়কে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবৈধ ব্যাটারি অটোরিকশা। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে তীব্র যানজট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি যারা তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে। দেওয়া হবে নিবন্ধন। তবে মূল সড়কে কোনভাবেই চলতে দেওয়া হবে না।

যতই দিন যাচ্ছে ততই বেপরোয়া হচ্ছে ইজিবাইক ও অবৈধ ব্যাটারি অটোরিকশা। যেখানে সেখানে পার্কিং, ইচ্ছেমতো যাত্রী ওঠানামা। রাজধানীর প্রধান সড়কে প্রতিদিনই দেখা দিচ্ছে তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরা।

এ বাস্তবতায় অভিযানে অটোরিকশা তৈরির মালামাল জব্দ করছে ডিএমপি। পুলিশ বলছে, অলি গলি বা প্রধান সড়ক, অটোরিকশা চললেই ডাম্পিং করা হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি–মিডিয়া) উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, মহাসড়ক ও অলিগলিতে যাতে অটোরিকশা চলতে না পারে সে ব্যাপারে আমরা কাজ করি। প্রথমত তাদের নিষেধ করি। তারপরও মূল সড়কে উঠলে ডাম্পিংয়ের ব্যবস্থা করি।

তবে রোড পারমিট ও চালকদের প্রশিক্ষণ এবং গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ৪ দাবিতে আন্দোলনে নামে ব্যাটারি রিকশা চালক ও মালিকরা।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যানজট ও দুর্ঘটনার বড় কারণ ব্যাটারি রিকশা। তবে, রিকশা চালক নয়, ব্যবস্থা নিতে হবে ব্যাটারি উৎপাদনকারীদের বিরুদ্ধে।

যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ বলেন, যানজট তৈরি হচ্ছে, দুর্ঘটনা শঙ্কা বাড়ছে। এর ফলে অবৈধ লাইনে চার্জ দেওয়ায় বিদ্যুৎ অপচয় হচ্ছে। এই রিকশার গতি থাকার কারণে যাত্রী ঝাঁকির মধ্যে থাকে, এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ে।

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, নতুন নীতিমালায় কোনভাবেই মূল সড়কে ব্যাটারি রিকশা চলতে দেওয়া হবে না। তিনি বলেন, অটোরিকশার যে দৈরাত্ম্য; এটাকেও আমরা একটা নীতিমালার মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। লাইসেন্স থাকতে হবে, নির্দিষ্ট রাস্তায় চলাচল করতে হবে।

রাজধানীতে আনুমানিক ২৫ লাখ ব্যাটারি রিকশা চলে। প্রতিদিন যুক্ত হয় এক থেকে দেড় হাজার অটোরিকশা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়