শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদের পদত্যাগে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ ওঠার পর এমপি পদ ছাড়লেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্পিকারের পর পদত্যাগপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘স্পিকারের সঙ্গে দেখা করতে এসেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবো।’

জানা গেছে, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে প্রধানমন্ত্রীর লিখিত নির্দেশনা পৌঁছে দেয়ার পর জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেয়া হয়। মামলার এজাহার অনুযায়ী, ঘটনায় প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার পর মিষ্টির নাম আলোচনায় আসে। তবে তার সম্পৃক্ততার অভিযোগ এখনো তদন্তাধীন। ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না।

রাড্ডা সেন্টারের ভাঙচুরের ঘটনায় স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর উত্তর অংশে বিএনপির দলীয় পর্যায়েও সাংগঠনিক পরিবর্তন এসেছে। ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সময়ে যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকটি পর্যায়েও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার খবর পাওয়া গেছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল। ভাঙচুরের পরও সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালুর চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়