বৃহস্পতিবার ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের বাড়ির নাম ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা জিয়াউল আহসানের রায়ের অপেক্ষা, মৃত্যুদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী মজুরি ঘোষণার পরও গাজীপুরে আন্দোলন, রুখে দিলো পুলিশ শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
Advertise with us

এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমলো সোনার দাম

এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমল সোনার দাম। বুধবার দাম কমানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম কমা‌নো হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৬ হাজার টাকায় নেমেছে।

এক দিনের ব্যবধানে দেশের বাজারে ফের কমল সোনার দাম। বুধবার দাম কমানোর এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম কমা‌নো হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৬ হাজার টাকায় নেমেছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার এ দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলালে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়