মঙ্গলবার ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

বাংলাদেশসহ পাঁচটি দেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশসহ পাঁচটি দেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশসহ পাঁচটি দেশে অনুভূত হয়েছে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নেপালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয় ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ইউএসজিএসের হিসাবে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। অন্যদিকে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

এদিকে ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। হঠাৎ কম্পনে হিমালয়সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে একই দিন ভোরে ভারতের আসাম রাজ্যেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে কার্বি আংলং জেলায় আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৫।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

একই দিনে নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক ভূমিকম্পের ঘটনা হিমালয় অঞ্চলের ভূকম্পন পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়