বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পঞ্চম দিনের মতো সাভারে সড়ক অবরোধ করছেন শ্রমিকরা রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ আরোহী নিহত যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গভর্নর নির্বাচিত জর্জিয়ার বটমস ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, হাজির হচ্ছেন না ফুয়াদ বাংলাদেশ সফরে এসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ১০০ টাকায় করা যাচ্ছে অটোরিকশার নিবন্ধন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশার মোবাইল কাভারে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
Advertise with us

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গভর্নর নির্বাচিত জর্জিয়ার বটমস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গভর্নর নির্বাচিত জর্জিয়ার বটমস

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা কেইশা ল্যান্স বটমস রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস।

আটলান্টার সাবেক মেয়র বটমস তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই জয় অর্জন করেন। জ্যাকসন একজন ধনকুবের ব্যবসায়ী। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়ার প্রচেষ্টায় তিনি নিজের ব্যক্তিগত সম্পদ থেকে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ নির্বাচনী প্রচারে ব্যয় করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বটমসের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির উল্লেখযোগ্য কৃষ্ণাঙ্গ ভোটারগোষ্ঠী। আগাম ভোটের সময় বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটার ভোট দিতে অংশ নেন।

নির্বাচনী প্রচারের সময় রিপাবলিকানরা আটলান্টার মেয়র হিসেবে বটমসের সময়কালকে অপরাধপ্রবণতা ও নগর অবনতির সময় হিসেবে তুলে ধরার চেষ্টা করেন।

এ বিষয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বটমস বলেন,‘আটলান্টাকে একটি ভয়ংকর জায়গা হিসেবে তুলে ধরা দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’

বটমসের এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ার গভর্নর পদে একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দিল ডেমোক্র্যাটিক পার্টি।

এর আগে স্টেসি অ্যাব্রামস ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন।

মেয়াদের সীমাবদ্ধতার কারণে আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে গভর্নরের পদ ছাড়ছেন কেম্প। সূত্র: আল জাজিরা

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়