সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার ও এসপিকে বদলি করেলা সরকার এসপি জাহাঙ্গীরের দায় নেবে না বাহিনী: সিএমপি কমিশনার তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ২ কর্মসংস্থান উপযোগী শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি গোপালগঞ্জে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিষিদ্ধ আ. লীগের বিটিআরসি চেয়ারম্যান হয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান শাহজালাল বিমানবন্দরে প্রায় ১ কেজি অবৈধ স্বর্ণসদৃশ বস্তুসহ যাত্রী আটক সাগরে লঘুচাপ উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধের চেষ্টা, ছত্রভঙ্গ করলো পুলিশ
Advertise with us

মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মৃত্যু

নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মারা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জিদনি (১৪) নামে ওই কিশোরীর মৃত্যু হয়। এ নিয়ে ওই বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু হলো।

এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, জিদনির শরীরের ৮২ শতাংশ দগ্ধ ছিল। ওই ঘটনায় দগ্ধ লামিয়া আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তবে সুমাইয়া আক্তার ও আছিয়া আক্তারের দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাদের অবজারভেশনে রাখা হয়েছে। তবে তারাও যে শঙ্কামুক্ত তা বলা যাবে না।

২৬ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদরাসার ছাদে ছাত্রীরা খেলাধুলা করছিল। হঠাৎ পাশের একটি বৈদ্যুতিক লাইনে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে ছাদে এসে আছড়ে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে আনা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়