বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার পদত্যাগ করেছেনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ‎সিলেটে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে হেলপার নিহত লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, কয়েকজন আহত ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
Advertise with us

প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন

সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী সদর হাসপাতাল মোড়ে এসে পৌঁছায়।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জেলা শহরের প্রধান সড়ক জুড়ে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

স্বাগত পর্ব শেষে প্রধানমন্ত্রী পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকার উদ্দেশে রওয়ানা হন। সেখানে তিনি ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক মেগা প্রকল্পের ফলক উন্মোচন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, পরশুরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে যাবেন। সেখানে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় আসবেন। সেখানে সরকারি ভবনের ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সাময়িক বিশ্রাম নেবেন।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি স্থানীয় অধিবাসীদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদান করবেন।

দিনব্যাপী রাষ্ট্রীয় এসব কর্মসূচি সমাপ্ত করে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তার রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়