সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রাম ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের বান্দরবানের থানচিতে জিপ উল্টে ২ পর্যটক নিহত পালিয়ে যায়নি আসামি পিচ্চি রাজা, পালানোর নাটক সাজায় পুলিশ বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন শিক্ষককে জাতীয় সম্মাননা দিয়েছে প্রধানমন্ত্রী ৪ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অটোরিকশার চালকদের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বা ইচ্ছা কোনটাই সরকারের নেই: তথ্য মন্ত্রী ঢাকা মেডিকেলের বাথরুম থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সরকার নতুন দাম নির্ধারণ করে দিলেও গ্যাসের সংকট কমেনি বাজারে আজ বিশ্ব শিক্ষক দিবস,মানোন্নয়ন ও মর্যাদা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের আপিল করেছে প্রসিকিউশন
Advertise with us

মাদারীপুর নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারীপুর নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে উৎসবের আমেজ

বৈঠার ছন্দ, মাঝি-মাল্লাদের হইহুল্লোড় আর দর্শকদের করতালিতে উৎসবমুখর হয়ে উঠে ফরিদপুর-মাদারীপুরের দুই এলাকায় নদীর পাড়। দুই জেলার কুমার নদে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে ছিল উৎসবের আমেজ। পানির বুক চিরে ছুটে চলা নৌকার দৃশ্য ফিরিয়ে আনে বাংলার চিরচেনা ঐতিহ্যের আবহ। বৈঠার ছন্দে মেতে ওঠে হাজারও দর্শনার্থীরা।

গতকাল শনিবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ ও গ্রামীণ মেলা।

মাদারীপুর কুমার নদে নৌকাবাইচ
বিকেল সাড়ে চারটায় শুরু হয় এ নৌকাবাইচ। তবে সকাল থেকেই আয়োজনকে ঘিরে ছিল উৎসব আমেজ। এরপর বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে নদীর দুই পাড়ে বাড়তে থাকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন।

তবে নৌকাবাইচ শুরু হতেই বদলে যায় কুমার নদের দৃশ্য। পানির বুক চিরে ছুটে চলে একের পর এক প্রতিযোগিতার নৌকা। মাঝিদের তালে তালে বৈঠার আঘাতে নদীর পানি যেন ছন্দে নেচে ওঠে। নদীর পাড় থেকে দর্শকদের করতালি, হর্ষধ্বনি ও উৎসাহে আরও জমে ওঠে প্রতিযোগিতা।

নদের পাশে দর্শনার্থীদের ঢল
শুধু নদীর পাড়েই নয়, ছোট-বড় নৌকা ও ট্রলার নিয়ে নদীতে নেমেও আনন্দে মেতে ওঠেন কিশোর-তরুণরা। বক্সে গান বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাদের। সব মিলিয়ে রাজাপুরের কুমার নদ পরিণত হয় এক প্রাণের উৎসবে।

এদিকে, নৌকাবাইচে প্রথম হয় মুকসুদপুরের গবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদূর্গাপুর গ্রামের শফিকের ‘বাংলার টাইগার’ নৌকা। দ্বিতীয় হয় বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সত্তার ফকিরের ‘ভাই ভাই জলপরী’। এবং তৃতীয় হয় কাশিয়ানী উপজেলার হুগলাকান্দীর আড়পাড়া গ্রামের ওসমান শেখের ‘সোনার তোরী’।

অন্যদিকে, মাদারীপুর সদর উপজেলার পূর্ব গাছবাড়িয়ায় কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে পূর্ব গাছবাড়িয়া কুমার নদে প্রভাতী সংঘের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ১৩টি নৌকা।

ফরিদপুরে নৌকাবাইচ
নৌকাবাইচ ঘিরে নদীর দুই পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। বৈঠার ছন্দ, প্রতিযোগীদের হই-হুল্লোড় আর দর্শকদের উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় উৎসবের কেন্দ্রে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘ফলিয়া এন্টারপ্রাইজ’। দ্বিতীয় স্থান অর্জন ‘আমগ্রাম এক্সপ্রেস’ ও তৃতীয় স্থান অর্জন ‘নিরঞ্জন’।

আয়োজকেরা জানায়, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর এ নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচকে ঘিরে বসে গ্রামীণ মেলাও। ফলে একদিনের জন্য রাজাপুরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়