শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে দুর্বৃত্তদের হাতে পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য এলএনজি তৃতীয় টার্মিনাল নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড
Advertise with us

প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের উন্মোচন ঘটলো। ইতিহাসে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। অর্থ বিভাগের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এই কার্যক্রম পরিচালনা করে।

সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘লাইবিলিটি ম্যানেজমেন্ট অপারেশনস’-এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও আধুনিক উপকরণ। এর মাধ্যমে সরকার বাজার থেকে মেয়াদপূর্তির পূর্বেই বিদ্যমান সিকিউরিটিজ তুলে বা পুনঃক্রয় করে নিতে পারে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে সরকারি ঋণ ব্যবস্থাপনায় কয়েকটি বড় ধরণের ইতিবাচক পরিবর্তন আসবে। যেমন, এককালীন পরিশোধের চাপ হ্রাস, পুনঃঅর্থায়ন ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষমকরণ এবং সরকারি সিকিউরিটিজ বাজারের সামগ্রিক দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি। পাবে।

অর্থ বিভাগ মূলত সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে সামঞ্জস্য ও ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। প্রথম এই বাইব্যাক কার্যক্রম পরিচালনা সেই সংস্কারের ধারাবাহিকতায় একটি বড় অগ্রগতি।

সরকার জানিয়েছে, এই উদ্যোগ সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। আগামী দিনেও বাজারের সামগ্রিক পরিস্থিতি, সরকারের কাছে নগদ অর্থের অবস্থান, বাজারের তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের সার্বিক কাঠামো বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী ধারাবাহিকভাবে এ ধরনের বাইব্যাক নিলাম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়