বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নেপালের আকস্মিক বন্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী আজ বিকেল তিনটায় বসছে সংসদের তৃতীয় অধিবেশন দেশে অনেক মুখোশধারী ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শুরু ৫৫তম জশনে জুলুস বিমানবন্দরে যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর সাংবাদিককে ‘আরও প্রফেশনাল ওয়েতে’ প্রশ্ন করার আহ্বান: তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান
Advertise with us

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই,জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই,জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গায় টানা তিন দিন ধরে বয়ে চলেছে তাপপ্রবাহ। হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধির ফলে জেলাজুড়ে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি মাত্রার এই তাপপ্রবাহ। গরমের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, স্থবির হয়ে পড়েছে জনজীবন।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। গত কয়েক দিনের ব্যবধানে এই জেলায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

সকাল থেকেই প্রখর রোদের তাপে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে-খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও মাঠের কৃষিশ্রমিকরা। তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই ছাতা ব্যবহার করে বাইরে বের হচ্ছেন, আবার কেউ কেউ ক্লান্ত হয়ে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। গরমের কারণে শহরের বিভিন্ন স্থানে ঠান্ডা পানীয় ও আখের রসের বিক্রি বহুগুণ বেড়েছে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, “টানা তিন দিন ধরে এ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে কয়েকদিন পর আকাশে মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়