রবিবার ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রিসোর্টের বুকিংয়ের নথি আছে, নেই তুহিনের পরিবারের খোঁজ শ্রদ্ধা-সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় করতে চায়: প্রধানমন্ত্রী আজ বিকেল ৪টায় সচিবালয় স্থানান্তরের বৈঠক অনুষ্ঠিত হবে দেশের কৃষি খাতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের প্রস্তুতি সেনাবাহিনীর সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ছাপাখানায় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ফাইজান আর বন্ধুদের কাছে ফিরবে না প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা বাড়ানোর হবে: প্রধানমন্ত্রী শিশু হাসপাতালে প্রধানমন্ত্রী, কক্ষে ধূমপান করতে দেখেই চিকিৎসককে বরখাস্তের নির্দেশ
Advertise with us

অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দু’পাড়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে দু’পাড়ের মানুষ

আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে পাবনার নাজিরগঞ্জ ও রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌরুটে। কর্তৃপক্ষ বলছে, পদ্মায় হঠাৎ স্রোত বাড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ- শুধু স্রোত নয়, অব্যবস্থাপনা ও দুর্বল ফেরির কারণে প্রায়ই এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন নদীর দু’পাড়ের মানুষ।

পদ্মা নদীর এক পাড়ে পাবনার নাজিরগঞ্জ, অন্য পাড়ে রাজবাড়ীর ধাওয়াপাড়া। দুই জেলার মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌ রুটে আবারও বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। হঠাৎ নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন কারণ দেখিয়ে ফেরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

গত ৭ সেপ্টেম্বর থেকে ১৬ দিন এই রুটে বন্ধ ছিল ফেরি। ২৩ সেপ্টেম্বর চালুর পর ৫ আগস্ট থেকে আবারও বন্ধ ফেরি চলাচল। দু’জেলার মধ্যে সরাসরি যোগাযোগের এই নৌপথে ফেরি বন্ধ হওয়ায় বিকল্প পথে চলাচলের কারণে সময়ের পাশাপাশি বাড়ছে পরিবহন খরচ।

যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, এই নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার ঘটনা নতুন নয়। নদীতে স্রোত বাড়লেই দেখা দেয় সমস্যা। তাদের দাবি, নৌ রুটে পর্যাপ্ত সক্ষমতার ফেরি না থাকায় পুরনো ও দুর্বল ফেরি নাব্যতা সংক্রান্ত সমস্যার কারণে প্রায়ই ব্যাহত হয় পারাপার।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমাগেরে তো কষ্টের তো শেষ শেষ আর নাই। এতো কষ্ট আর কত করা যাবে? অচল ফেরি, এগুলো চলে না। আসতে দিতে অনেক সময় লাগে। এগুলোর যদি সমাধান যদি হয় হইলো, না অইলে পরে অন্য একটা ব্যবস্থা করে দিক আমাগরে।’

কর্তৃপক্ষ বলছেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। নদীতে স্রোত বৃদ্ধি পাওয়ায় আপাতত বন্ধ রয়েছে। ফেরি যথেষ্ট শক্তিশালী দাবি করে উপযোগী ফেরি ও অবকাঠামোগত সমস্যা নেই বলে জানান কর্মকর্তা।

বিআইডব্লিউটিসি’র নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া ফেরি সার্ভিসের ব্যবস্থাপক এম এন এ আল শিবলী বলেন, ‘কালকে থেকে হঠাৎ করে উজান থেকে পানি নামতেছে অনেক প্রবল বেগে। ফেরি স্রোতের সঙ্গে কুলায় উঠতে পারতেছে না বুঝছেন, স্রোতের বিপরীতে যাইতে পারতেছে না। না না, ফেরির ফিটনেস আছে। ফেরির ফিটনেস না থাকলে ফেরি চলবে কেমনে? ফেরির তো একটা ইয়া আছে, সার্ভে হয় বুঝছেন? এটা এটার এটার জন্য আরেকটা কর্তৃপক্ষ আছে। ফেরির সার্ভে সার্টিফিকেট আছে না? স্রোতের যে গতিবেগ, এই গতিবেগে আসলে কোনো ফেরিই চলতে পারবে না।’

নাজিরগঞ্জ-ধাওয়াপাড়া নৌরুটে ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়ছে জাতীয় পরিবহন সংশ্লিষ্টরা। বারবার ফেরি বন্ধ হওয়া সমস্যার স্থায়ী সমাধান চান যাত্রী ও সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়