রবিবার ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পরী মণির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানে এলো শিউলি ফুল অপশক্তি, ফ্যাসিস্ট ও পতিত শক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্টমন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ মানবতাবিরোধী অপরাধের ৭টি মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড, ১১ জনকে যাবজ্জীবন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার জাতীয় নারী শক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
Advertise with us

কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল বন্ধ

পরিবহন মালিকদের দ্বন্দ্বের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। আজ (রোববার, ২৫ অক্টোবর) সকাল জেলা শহরের গাইটাল বাস স্ট্যান্ড থেকে এ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল জানান, মহাখালী এলাকার পরিবহন মালিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলছে। এর মধ্যে পুরনো বাস সরবরাহ এবং কাউন্টার বন্ধ করে দেয়ার বিষয়টি নিয়ে সমস্যা আরও বেড়েছে।

আনিসুজ্জামান বাবুল বলেন, ‘মহাখালীর মালিকেরা আমাদের সঙ্গে বিভিন্নভাবে অসহযোগিতা করছেন। বিভিন্ন লোকের মাধ্যমে তারা পুরনো গাড়ি দিতে চান। অথচ কিশোরগঞ্জের অন্যান্য পরিবহনে নতুন গাড়ি চলছে। পুরোনো গাড়ি নিতে রাজি না হওয়ায় তারা কাউন্টার বন্ধ করে দেন। কথায় কথায় কাউন্টার বন্ধ করে দেয়ার কারণে আমরা সমস্যায় পড়ছি। আমরা এ সমস্যার সমাধান চাই। এ কারণে বাস চলাচল বন্ধ রেখেছি।’

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করা হয়েছে। সমস্যা সমাধানে রোববার দুপুর ১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের আলোচনার জন্য ডাকা হয়েছে।

এদিকে, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের ভোগান্তি বেড়েছে।

বাস চলাচল বন্ধের তালিকায় রয়েছে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস। এতে কিশোরগঞ্জ-মহাখালী রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়