মঙ্গলবার ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে যোগ দিয়েছেন এনএসআই মহাপরিচালক একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের ভাবমূর্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে: রিজভী আজকের তরুণ প্রজন্ম ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাইকা প্রেসিডেন্ট লালমনিরহাটে বাঘের আক্রমণে তিনজন আহত, উদ্ধার কার্যক্রমে বিজিবি ও বন বিভাগ বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক অংশীদারত্বকে সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষককে থাপ্পরকাণ্ডে হত্যার হুমকি, পিরবার নিয়ে ‘আত্মগোপনে’ সেই পিতা জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
Advertise with us

রিয়াদ বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রিয়াদ বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি রিয়াদকে লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল।

গতকাল শনিবার জারি করা এক ভ্রমণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর ফ্লাইট পরিচালনায় নতুন টার্মিনাল ব্যবস্থাপনা কার্যকর হবে।

নতুন ব্যবস্থা অনুযায়ী, টার্মিনাল-১ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট এবং টার্মিনাল-২ থেকে জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।

নিরাপত্তাজনিত বিঘ্নের পর সৌদি আরবের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে যাত্রীসেবা স্বাভাবিক করার উদ্যোগ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত টিকিট বা বুকিং থাকা যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বুকিংয়ের অবস্থা এবং ফ্লাইটের সময়সূচি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার ঘটনার পর এই কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলো। সৌদি কর্তৃপক্ষ এর আগে জানিয়েছে, রিয়াদ ও অন্যান্য অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হুথিদের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে সৃষ্ট বিভিন্ন ঘটনায় দেশটির সিভিল ডিফেন্স দলও কাজ করেছে। সূত্র: সৌদি গেজেট

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়