বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী ‘সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানে হামলা’ মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি প্যাকেজের কাজ পেয়েছে ভারতের এলঅ্যান্ডটি নতুন পে স্কেলে সিনিয়রের চেয়ে জুনিয়রের বেতন বেশি হওয়ার সম্ভাবনা সরকার শান্তিপূর্ণ ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন উপহার দেবে: মীর শাহে আলম গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ডিএসসিসি
Advertise with us

‘সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানে হামলা’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানে হামলা’

সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মঙ্গলবার রাতে এ হামলা চালানো হয়। পার্সটুডেও এ-সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

ইয়াহিয়া সারির দাবি অনুযায়ী, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে প্রথম বিমানটিকে নজরান বিমানবন্দরে এবং দ্বিতীয়টিকে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে লক্ষ্যবস্তু করা হয়। উভয় অভিযান সফল হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার দাবি করেছেন ইয়াহিয়া সারি। তাঁর ভাষ্য, ড্রোনটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় বিমানবন্দরটির ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়।

তবে এসব হামলায় বিমানগুলোর ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা কিংবা আবহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখানে পাওয়া যায়নি। ফলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পার্সটুডে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়