শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উত্তেজনা কমেছে পোশাকশিল্পে, আবারও পুরোদমে উৎপাদন শুরু বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী ‘শ্রমিক আন্দোলনে অরাজকতায় জড়িত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরা’ ভারতের ভিসা আবেদনে যুক্ত হলো নতুন ফরম, দিতে হবে যেসব তথ্য দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৮ পর্যটক আরিফ হত্যা মামলায় শেখ হাসিনার তথ্য উপদেষ্টা কে কারাগারে আটক রাখার আবেদন ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফরেন পলিসি এ্যাডভাইজার বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে: স্পিকার
Advertise with us

মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হতো। আগুনে বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা বা কী উদ্দেশে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটির মালিক তারা মিয়া। তিনি বাসটি দিয়ে একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়া করতেন। কাজ শেষে বাসটি নিজ এলাকায় রেখে দিতেন। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বাসের মালিক এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়