বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর মৃত্যু মাদক কারবারিদের হামলায় ডিবি, এসআই তিন পুলিশ সদস্য আহত ফ্যাসিস্টদের ফেরার অদৃশ্য হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ কপ-৩১ অনুষ্ঠানের আগে শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পোশাক কারখানাগুলোতে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় ছাত্রলীগের ১৬ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে ট্রেনে আগুন, আটক ২
Advertise with us

আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পোশাক কারখানাগুলোতে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পোশাক কারখানাগুলোতে

কয়েকদিন শান্ত থাকার পর আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পদ্মার মোড়ে এলাকার পোশাক কারখানাগুলোতে। শান্ত পরিবেশে কাজে যোগ দিলেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি এবং পরে কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলার পরও শ্রমিকরা চড়াও, পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশ চেষ্টা চালায়, এ সময় ধাওয়া পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ঘটে, পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পদ্মার মোড় এলাকার জিন্স ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শ্রমিকরা কারখানায় কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে একটি গার্মেন্টসে ভাঙচুর চালায়। এ সময় শ্রমিকরা হেমায়েতপুর সিংগাইর সড়কের পদ্মার মোড় এলাকা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

এ ঘটনায় সেখানে বেশ কয়েকটি কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়