বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পে স্কেল সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ রামেক হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর মৃত্যু মাদক কারবারিদের হামলায় ডিবি, এসআই তিন পুলিশ সদস্য আহত ফ্যাসিস্টদের ফেরার অদৃশ্য হস্তক্ষেপ আন্তর্জাতিক সমর্থন পাবে না: রিজভী গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ কপ-৩১ অনুষ্ঠানের আগে শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর আবারও অসন্তোষ দেখা দিয়েছে সাভারের পোশাক কারখানাগুলোতে ছাত্রশক্তির হাসিবের ওপর হামলার ঘটনায় শ্রীমঙ্গল থানায় ছাত্রলীগের ১৬ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনে ট্রেনে আগুন, আটক ২
Advertise with us

গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত

গাজীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার সোয়া ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ বলেন, ‌‘দুর্ঘটনাস্থল থেকে স্বামী, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়