সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
থানায় বসেই হত্যার হুমকি পান এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু ৬১ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিরুদ্দেশ, এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার আইনত নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী পিরোজপুরে বিএনপি নেতার বাড়ি ও দুইটি দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ঝিনাইদহে রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ দুর্বৃত্তদের ফ্যাসিস্টকে পেছনের দরজা দিয়ে মানুষ আসতে দিবে না: রিজভী খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীজোট দেশেকে গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও ঘণীভূত, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
Advertise with us

পিরোজপুরে বিএনপি নেতার বাড়ি ও দুইটি দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পিরোজপুরে বিএনপি নেতার বাড়ি ও দুইটি দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর

‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বসতবাড়ির থাই গ্লাস, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি গ্রামে বিএনপির দুই নেতার বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বসতবাড়ির থাই গ্লাস, দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
‎
গতকাল ‎রোববার বিকেল ৪টায় উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎জানা যায়, টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের আনুমানিক ৩০০ থেকে ৪০০ শতাধিক নেতা-কর্মীদের একটি মিছিল নিয়ে উত্তর ঝনঝনিয়া টাওয়ারের মোড়ে যায়।

এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সুমন তালুকদারের (৫৪) বাড়ির গেটের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তার বসতবাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়। ‎পরে মিছিলকারীরা টাওয়ারের মোড়সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
‎
‎এ ছাড়া মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালেব হোসেনের (৬৫) দলীয় কার্যালয়েও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে বের করে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে অফিসঘরের টিন কুপিয়ে ক্ষতিসাধন বলে অভিযোগ স্থানীয়দের।
‎
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়