সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
থানায় বসেই হত্যার হুমকি পান এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু ৬১ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিরুদ্দেশ, এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার আইনত নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী পিরোজপুরে বিএনপি নেতার বাড়ি ও দুইটি দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ঝিনাইদহে রেল স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ দুর্বৃত্তদের ফ্যাসিস্টকে পেছনের দরজা দিয়ে মানুষ আসতে দিবে না: রিজভী খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধীজোট দেশেকে গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন বঙ্গোপসাগরে নিম্নচাপটি আরও ঘণীভূত, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
Advertise with us

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার আইনত নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার আইনত নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার করা আইনত নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংবাদ প্রচার করলে জনগণ তা ভালো চোখে দেখবে না। তবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।’

সাংবাদিকদের খোলামেলা লেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লেখার মাধ্যমে যেন ঘুরিয়ে-পেঁচিয়ে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়া না হয়।’

আজ (সোমবার, ১৬ নভেম্বর) সকালে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘খোলা মনে লিখবেন, তবে লেখায় ইনিয়ে-বিনিয়ে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবেন না। তাহলে শহিদদের সঙ্গে বেঈমানি করা হবে।’

গত আট মাসে কোনো গণমাধ্যমকে সংবাদ প্রচারে চাপ দেয়া হয়নি দাবি করে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘কোনো সংবাদ সরিয়ে নেয়ার জন্য কোনো এজেন্সি ফোন করেনি।’ এ সময়ে দেশে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডও ঘটেনি বলে দাবি করেন তিনি।

এদিকে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই।’ জুলাই আন্দোলনকে অস্বীকার করে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘গোপালগঞ্জে সহিংসতা আওয়ামী লীগের দেউলিয়াত্ব ছাড়া কিছুই নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট বা বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়নি।’ এ কারণে জনমনে নতুন করে আলোচনার বিষয় তৈরি করতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির পথ বেছে নিচ্ছে বলে মনে করেন তিনি। দলটির সাংগঠনিক তৎপরতা নেই উল্লেখ করে পার্থ বলেন, ‘অন্য বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতেই তারা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে। সহিংস আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা কোনো রাজনৈতিক পদক্ষেপ হতে পারে না।’

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আওয়ামী লীগ যে পরিমাণ ক্ষতি করে গেছে, সেটা জাতিকে বোঝাতে পারিনি। দেশের ভবিষ্যৎ নষ্ট করে গেছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে গেছে। এর দায়ভার নয়, কিন্তু দায়িত্ব নিতে দেশ চালাচ্ছে সরকার। ওভারপ্রাইসে বিদ্যুৎ কিনতে হচ্ছে।’

তিনি বলেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান যতটা ক্ষতি করেনি, ১৭ বছরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে এলে জুলাই আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অবস্থান নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়