বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার পদত্যাগ করেছেনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ‎সিলেটে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে হেলপার নিহত লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, কয়েকজন আহত ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
Advertise with us

৬১ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিরুদ্দেশ, এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬১ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিরুদ্দেশ, এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ৬১ বাংলাদেশি যাত্রীর নিরুদ্দেশ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার কারণ ব্যাখ্যা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো. তফিকুল ইসলাম।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নিবন্ধিত বেসরকারি ওমরাহ এজেন্সি সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের (ওমরাহ লাইসেন্স নম্বর-০২৯) মাধ্যমে মোট ৯৪ জন বাংলাদেশি ওমরাহযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছিল। তাঁদের মধ্যে ৬১ জন সৌদি আরবে যাওয়ার পর নিরুদ্দেশ হয়েছেন।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, যেহেতু ওমরাহর উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে পলায়ন একটি দণ্ডনীয় অপরাধ। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী এজেন্সিটি নির্ধারিত শর্ত পালনে অঙ্গীকারবদ্ধ। কিন্তু ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আত্মগোপন করা এবং অবৈধভাবে বসবাস করা দেশের ভাবমূর্তির জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ধরনের কর্মকাণ্ড হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২-এর পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের বিরুদ্ধে কেন আইন ও বিধিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়