বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মাইলস্টোন শিক্ষার্থীকে ডেকে ড্রোন সেট ও বল উপহার দিলেন প্রধানমন্ত্রী দুই দশকে সুন্দরবনে ৬২ বাঘের মৃত্যু,নিরাপত্তা নিশ্চিতে বন বিভাগের উদ্যোগ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সহসাই কাটছে না দেশের গ্যাস সংকট তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী
Advertise with us

ইন্টারনেটে তিনদিন ধীরগতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইন্টারনেটে তিনদিন ধীরগতির আশঙ্কা

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি মি উই ৫ রক্ষণাবেক্ষণ ও ত্রুটি মেরামতের কাজ শুরু হওয়ায় আগামী বৃহস্পতিবার রাত থেকে পরবর্তী তিনদিন সারাদেশে ইন্টারনেট সেবায় ধীরগতি দেখা দিতে পারে। এ সময় আংশিক বিঘ্নও ঘটতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি (বিএসসিসিএল)।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমে সনাক্ত হওয়া ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী এই কাজ চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, টানা ৩ দিন ৮ ঘণ্টা চলবে এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম।

বিএসসিসিএল জানায়, মেরামত চলাকালে সাময়িকভাবে বন্ধ রাখা হবে এই ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো। ফলে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীরগতি কিংবা আংশিক সেবা বিঘ্নের মুখোমুখি হতে পারেন। বিশেষ করে আন্তর্জাতিক ব্যান্ডউইথনির্ভর সেবাগুলোতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে বিকল্প হিসেবে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি মি উই ৪ চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে পুরো দেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে না, তবে স্বাভাবিক গতির তুলনায় ধীরগতির সমস্যা দেখা দিতে পারে।

বিএসসিসিএলের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের মাধ্যমে দ্রুততম সময়ে কাজ শেষ করার চেষ্টা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত শেষ করে স্বাভাবিক ইন্টারনেট সেবা পুনঃস্থাপন করা হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়