শুক্রবার ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মেরামতের জন্য রাখা বাসে আগুন ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দেওয়ায় বিমানের কর্মকর্তা বরখাস্ত প্রবাসীদের মরদেহ দেশে আনার অর্ধেক খরচ দিতে চায় সরকার: শ্রমমন্ত্রী শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা সেতু নির্মাণে পরামর্শক নিয়োগে চুক্তি নিউইয়র্কে ৪৫১ ফ্লাইট বাতিল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা আনতে ৭ দিনের ট্রাফিক সার্ভে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের বাড়ির নাম ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা
Advertise with us

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মেরামতের জন্য রাখা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মেরামতের জন্য রাখা বাসে আগুন

ঢাকা আরিচা মহাসড়কের পাশের ওয়ার্কশপে মেরামতের জন্য রাখা একটি মিনিবাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

পুড়ে যাওয়া বাসটির নাম পল্লী সেবা। রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৩০৩১। বাসটির মালিক মানিকগঞ্জের লওখণ্ডা এলাকার মোহাম্মদ আনিস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় বাসটি মেরামতের জন্য ওয়ার্কশপে নিয়ে যান মালিক আনিস। শুক্রবার ভোরে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে ওয়ার্কশপের কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হলো বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়