শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলায় কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর, আহত বেশ কয়েকজন সদস্য উপকূলীয় সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস ইট মেরে মোটরসাইকেল চালককে আহত,গ্রেপ্তার ২ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার ৫৪ বছরে বাজেটের মঞ্চে অর্থমন্ত্রীদের আলোচিত যত বক্তব্য বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী ২০০৯ সালের ফেব্রুয়ারির ঘটনা সশস্ত্র বাহিনীর ওপর বড় আঘাত ছিল: প্রধানমন্ত্রী জর্ডানের ঘাঁটিতে মিসাইল আঘাত হানার দাবি ইরানের
Advertise with us

চট্টগ্রামে ওয়াসার প্রকল্পের মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে ওয়াসার প্রকল্পের মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর হালিশহর ও আগ্রাবাদ সংযোগস্থলে ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য খনন করা গর্তের মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। বুধবার (২৩ এপ্রিল) রাতে বড়পোল মোড় সংলগ্ন এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন রাকিব ও তুষার। তাঁদের দুজনের বাড়িই দিনাজপুর জেলায়। আহত সাগর ও এরশাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক্সেস রোডে চীনা হাইড্রো নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলছিল। রাতে খননকাজ চলাকালে হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি স্তূপ চার শ্রমিকের ওপর ধসে পড়ে। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে খননকাজের সময় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে এই ধস কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত দুজন ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন। তাঁদের অবস্থা বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বা ওয়াসার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়