শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী পদ্মায় ট্রলার দুর্ঘটনায় দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পরও নিখোঁজ এক যুবক টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত অভিযানের ভয়ে তালাবদ্ধ কলকাতার হোটেল-রেস্ট হাউজ, বিপাকে বাংলাদেশি পর্যটক তরুণ-শিক্ষার্থী সবাই মিলে দেশ পুনর্গঠন করলে কেউ ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার
Advertise with us

বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণ,২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণ,২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবান সদরে ছয় রাবার শ্রমিককে অপহরণের পর বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টংকাবতি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা এলাকার রাবার বাগান থেকে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় বলে জানান বাগানের মালিক ইসমাইল।

অপহৃতরা হলেন- নুরুল আফসার (১৯), মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)। তারা সবাই লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।

রাবার মালিক ইসলাইল বলেন, দীর্ঘদিন ধরে এই শ্রমিকরা তার রাবার বাগানে কাজ করেছেন। প্রতিদিনের মত বুধবারও কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন।

হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে অস্ত্র ও মুখোশ পরিহিত একদল লোক এসে মারধর করে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়।

পরে তার কাছ থেকে মোবাইলে তাদের মুক্তিপণ হিসেবে বিশ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। মুক্তিপণ দেওয়া না হলে অপহৃত শ্রমিকদের ও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, “বুধবার রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। এখন ঘটনাস্থলে আছি, আইনশৃঙ্খলা বাহিনী এসেছে।“

এ বিষয়ে টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, “অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা সদস্যদের পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।”

এর আগে মঙ্গলবার রাতে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং এলাকার আব্দুল করিম বান্টুর রাবার বাগান থেকেও তিন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়