বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম ফোনালাপ: গ্যাসসংকট নিরসনে সহায়তার আশ্বাস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ রাবিতে পাল্টাপাল্টি মারধরের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল প্রবাসীদের সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান গ্যাস সংকটে অতিষ্ঠ ভোক্তা, বন্ধ হচ্ছে ফিলিং স্টেশন
Advertise with us

গুলি করা ব্যক্তির অভিযোগে চটে ট্রাম্প বললেন,’আমি ধর্ষক নই!’

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুলি করা ব্যক্তির অভিযোগে চটে ট্রাম্প বললেন,’আমি ধর্ষক নই!’

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানে এখন একই আলোচনা, ট্রাম্প হঠাৎ করে বললেন কেন যে, তিনি ধর্ষক নন। গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশনের ডিনার চলাকালে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সি যুবক কলে থমাস অ্যালেন হোটেলের ভেতরে ঢুকে কয়েক রাউন্ড গুলিও চালায়। ঘটনাস্থলটি ছিল মূল অনুষ্ঠানের বলরুম থেকে মাত্র কয়েক মিটার দূরে। পরে নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে কাবু করে ।

রোববার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমে শান্তভাবেই কথা বলছিলেন ট্রাম্প। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন ওই সাংবাদিক অভিযুক্তের তথাকথিত ‘ম্যানিফেস্টো’ থেকে একটি অংশ পড়ে শোনান।

সেখানে লেখা ছিল, “আমি আর কোনও পেডোফিল, ধর্ষক ও দেশদ্রোহীর অপরাধে নিজেকে জড়াতে দেব না।” এই বক্তব্য শুনেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। তিনি সরাসরি সাংবাদিককে আক্রমণ করে বলেন, “তোমরা ভয়ংকর মানুষ।” একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “আমি ধর্ষক নই, আমি কাউকে ধর্ষণ করিনি। আমি পেডোফিলও নই।”

এরপর এ নিয়ে যুক্তরাষ্ট্রের মেইনস্ট্রিম মিডিয়াগুলো ট্রাম্পের এ কথার সূত্র ধরে নিউজ প্রকাশ করতে থাকে।
ট্রাম্প ইঙ্গিত দেন যে, তাঁকে অন্যায়ভাবে জেফরি এপস্টিন (Jeffrey Epstein)-এর সঙ্গে জড়ানো হচ্ছে, যা তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এসব অভিযোগের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই এবং তিনি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত।

অভিযুক্ত সম্পর্কে ট্রাম্প বলেন, সে ‘চরমপন্থায় প্রভাবিত’, ‘খ্রিস্টবিরোধী’ এবং ‘ভীষণ অসুস্থ মানসিকতার মানুষ’। একইসঙ্গে তিনি মার্কিন রাজনীতিতে বাড়তে থাকা হিংসার জন্য বিরোধী ডেমোক্র্যাট নেতাদের কুমন্তব্যকেও দায়ী করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়