বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘সড়ক নিরাপদ নয়’ বলার দিন শেষ, এখন ব্যবস্থা নেয়ার প্রশ্ন: জাইমা রহমান গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার ৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক শুধু গুলশান-বনানী নয়, ফুটপাতের মানুষদের জন্যও কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী রেলওয়ের জন্য ভারত থেকে আসছে এলএইচবি প্রযুক্তির ১৯ কোচ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন রেললাইনে লাল কাপড়, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
Advertise with us

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাগেরহাট সদর উপজেলায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার চাপাতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে সিরাজুল নিজ ঘরে বৈদ্যুতিক বোর্ডের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলের মৃত্যুর বিষয়ে শোকাতুর বাবা মিজানুর রহমান বলেন, সকালে ঘরে বিদ্যুতের বোর্ডের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ হয়ে গেল।

বাগেরহাট সদর হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়