সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইন বুলিং-হয়রানি প্রতিরোধে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর আদালতের রায় বা আদেশের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের আজ আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে বান্দরবানে শসার বস্তা থেকে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার চট্টগ্রামে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের আবেদন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ফ্রান্সের তিন সিনেটর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
Advertise with us

জঙ্গল সলিমপুরে রাতভর গুলিবিনিময়ের পর যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ১৫

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জঙ্গল সলিমপুরে রাতভর গুলিবিনিময়ের পর যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান, আটক ১৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণের পর চলছে সাঁড়াশি অভিযান। রাতে জঙ্গল সলিমপুরের আলী নগরে যাওয়ার যে সড়ক রয়েছে সেটি কেটে দিয়েছে সন্ত্রাসীরা। রাতে আলী নগরে আইনশৃঙ্খলা বাহিনীর একটি নবনির্মিত ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) রাতে এ ঘটনা ঘটে।

সকাল থেকে যৌথবাহিনীর হাজার খানেক সদস্য অভিযান পরিচালনা করছেন। অভিযানে সন্দেহভাজন অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান ও চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ জঙ্গল সলিমপুরে অবস্থিত তাদের ক্যাম্পে আক্রমণ করে সন্ত্রাসীরা। বিপরীতে তারাও পাল্টা গুলি চালায়। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পুরো জঙ্গল সলিমপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।

রাতে আলীনগরে নির্মাণাধীন র‍্যাবের একটি ক্যাম্প বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে আলীনগরে প্রবেশ করতে না পারে সেজন্য সড়ক কেটে দেওয়া হয়।

চট্টগ্রাম র‍্যাবের কমান্ডার হাফিজুর রহমান বলেন, রাতে সন্ত্রাসীদের একটি পক্ষ আমাদের ক্যাম্পে আক্রমণ করেছে। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা অভিযান শুরু করছি। সেখানে কোনো সন্ত্রাসী পক্ষকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করা হচ্ছে। যারা হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়