শুক্রবার ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার তাহসিফের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, দ্বীপ নামে তাহসিফের এক বন্ধু বাসায় এসে তাকে ডেকে নিয়ে যান। তখন মাকে তাহসিফ বলেছিলেন, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসবেন। কিন্তু এরপর আর বাসায় ফেরেননি তিনি।

পি‌বিআইয়ের একজন কর্মকর্তা জা‌নান, তাহ‌সিফের মৃত্যুকে কেন্দ্র ক‌রে জিজ্ঞাসাবা‌দের জন্য দ্বীপকে হেফাজতে নিয়েছে পি‌বিআই।

তিনি আরও জানান, তারা দুজন (তাহসিফ ও দ্বীপ) একসাথে ছিল, এমন তথ্য এসেছে। তারা কোথায় কোথায় গিয়েছিল, সেসব তথ্য যাচাই-বাছাই চলছে।

প্রসঙ্গত, নিখোঁজের এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

তাহসিফ সাউরি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করেছেন, এমন তথ্য ছড়িয়ে পড়ার মাধ্যমে আলোচনায় আসেন। যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়