মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

​নিহতরা হলেন ফটিকছড়ির ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং আমতল সামাজিক এলাকার বাসিন্দা মো. শাহজাহান (৫০) এবং তার ছেলে মো. আরিফ (২২)।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী একটি বিআরটিসি বাস প্রথমে দুইটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে বাসটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টার পরপরই আমরা দুর্ঘটনার খবর পাই।

বিআরটিসি বাসের ধাক্কায় শাহজাহান ও তার ছেলে নিহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসচালককে আটক করা হয়। নিহতদের মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়