মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার, মহাসড়কে যানজট বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের চিঠি জিয়াউর রহমান হত্যার নতুন তথ্য, পথ দেখাচ্ছে মোজাফফরের ফোন ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ দেয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই আনেনি, সংসদীয় গণতন্ত্রও এনেছে: প্রধানমন্ত্রী  শিক্ষাক্ষেত্রে এবারের বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে, গ্রেফতার ১ আনসার-ভিডিপিকে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে বলেন রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে ভালো অবস্থায় আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি: তথ্য উপদেষ্টা হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু
Advertise with us

ডেঙ্গু নিয়ন্ত্রণে রোগীদের ফ্রি চিকিৎসার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গু নিয়ন্ত্রণে রোগীদের ফ্রি চিকিৎসার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা এবং মশার লার্ভা ধ্বংসে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ সংরক্ষণ রাখতে হবে। এসব রোগীর বেড ভাড়া ও চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার খরচের ৮০ শতাংশ বহন করবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের খাবার ও ওষুধের ব্যয় নিজ নিজ দায়িত্বে বহন করতে হবে বলে জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসা, ভবনের ছাদ বা আশপাশে মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা করা হবে।

তিনি আরও জানান, মশার লার্ভা ধ্বংসে বিশেষ ওষুধ ব্যবহার করা হবে এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব হাসপাতালকে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে আসন্ন মৌসুমে ডেঙ্গুর প্রকোপ কমানো এবং আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়