বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ‌‌’ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর সেটি উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ‘রিলিফ ট্রেনও’ লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ নগরীর পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে। জোড়া লাইনচ্যুতির এই ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল সোয়া ৯টার দিকে। জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিকট শব্দে পাওয়ার কারের (বিদ্যুৎ সরবরাহকারী বগি) চাকা লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুর্ঘটনাকবলিত ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধার করতে ময়মনসিংহ স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) রওনা দেয়। কিন্তু সকাল ১০টার দিকে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে রিলিফ ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিরাজুল ইসলাম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছিল। কিন্তু আউটার সিগন্যালে গিয়ে সেই রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত হয়ে যায়।

তিনি জানান, রেললাইন সচল করতে বর্তমানে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হওয়া রিলিফ ট্রেনটিকে লাইনে ফেরানোর কাজ চলছে। রিলিফ ট্রেনটি উদ্ধার করা সম্ভব হলে সেটিকে কাজে লাগিয়ে পরবর্তীতে তিনকোনা পুকুরপাড় এলাকায় আটকে থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারটি উদ্ধার করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়