শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি বিনা টিকিটে দীর্ঘদিন ধরে যাতায়াত, ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষকে দিলেন ২৫ হাজার টাকা ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির কারণে মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী দেশ গঠনে উদ্যোক্তা ও ব্যবসায়ী সকলকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারকে আন্তর্জাতিক ভাবে গড়ে তুলতে নেওয়া হচ্ছে মেগা মাস্টারপ্ল্যান রামপালে বিমানবন্দর নির্মাণে আশার আলো দেখাচ্ছে চীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই বর্তমান সরকারের সময় বড় প্রাপ্তি: রিজভী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী
Advertise with us

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হার্টের রিংয়ের নতুন দাম নির্ধারণ

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ চিকিৎসা-উপকরণ কার্ডিয়াক স্টেন্টের (হার্টের রিং) দাম পুনর্নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ি বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম কমানো হয়েছে।

সোমবার (৯ জুন) ডিজিডিএর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন সই করা এক প্রজ্ঞাপনে সংশোধিত মূল্যতালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে স্টেন্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত মূল্যতালিকায় দেখা গেছে, বহুল ব্যবহৃত কয়েক ধরনের স্টেন্টের দাম প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। উদাহরণস্বরূপ, আগে ৬০ হাজার টাকা দামের কিছু স্টেন্ট এখন ৫৭ হাজার টাকায় বিক্রি হবে। একইভাবে ৫৫ হাজার ও ৫৩ হাজার ৫০০ টাকা দামের স্টেন্টের মূল্য কমিয়ে যথাক্রমে ৫২ হাজার ও ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বেশি দাম কমানো হয়েছে যুক্তরাষ্ট্রের ইনসিটু টেকনোলজিস ইনকরপোরেটেড নির্মিত সাইলিন কাভার্ড স্টেন্টের। এর সর্বোচ্চ খুচরা মূল্য ১ লাখ ৯ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে ৬২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

হালনাগাদ করা মূল্যতালিকায় অ্যাডভান্সড মেডিটেক, এশিয়া প্যাসিফিক মেডিকস লিমিটেড, অ্যালায়েন্স মেডিকেয়ারসহ বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের স্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্য পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, জাপান ও যুক্তরাষ্ট্রে তৈরি।

জনসচেতনতার জন্য সব হাসপাতালকে হালনাগাদ স্টেন্টের মূল্যতালিকা নোটিশ বোর্ডে দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। পাশাপাশি অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) ভিত্তিতে স্টেন্ট বিক্রি নিশ্চিত করতে এবং চিকিৎসা প্যাকেজের সঙ্গে স্টেন্টের মূল্য যুক্ত না করতে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্টেন্ট বিক্রির ক্ষেত্রে পৃথক ক্যাশ মেমো দিতে হবে। সেখানে স্টেন্টের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং প্রস্তুতকারকের নাম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এছাড়া চিকিৎসায় ব্যবহৃত স্টেন্টের মোড়ক রোগীকে সরবরাহ করাও বাধ্যতামূলক।

হৃদরোগ চিকিৎসাসেবা প্রদানকারী সব হাসপাতালকে নির্ধারিত মূল্য কাঠামো ও সংশ্লিষ্ট নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়