সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

গাজীপুরে ইউনিভার্সিটির বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুরে ইউনিভার্সিটির বাস উল্টে ৩০ শিক্ষার্থী আহত

গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি শ্রীপুরের মাওনার দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৫টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনার আলহেরা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চলন্ত বাসটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৪ জনকে মাওনার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়