বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী রমেক হাসপাতালে এসি নামমাত্র, ৫৮টি এসির ৪৬টিই অকেজো চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ঢাকা-পাটুরিয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে, ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচাতে নিষেধাজ্ঞা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সরকারি ছুটি ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
Advertise with us

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপন এবং চট্টগ্রাম মহানগর শ্রমিকদলের ঈদ পুর্নমলিনী উপলক্ষ্যে গত ১৪ জুন রবিবার বিকেল ৫টায় নগরীর দোস্ত বিল্ডিং কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সহ-সভাপতি এস এম আজিম এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সড়ক পরিবহন ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৩১ নম্বর আলকরণ ওর্য়াড বিএনপির সদস্য সচিব মোঃ ইকবাল, সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আবদুর রশীদ এবং মালেয়শিয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা ইউনুছ মিয়া, মোঃ ইব্রাহিম, মোঃ আব্দুর রউফ, মোঃ আব্দুর রশিদ, মোঃ কামাল হোসেন, মোঃ আনোয়ার, মোঃ আবুল বাশার, মোঃ জামাল গাজী, মোঃ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট এস এম আব্দুল্লাহ রেজা, মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন, রোখসানা বেগম, শ্রমিক নেত্রী পারভীন আক্তার, মোঃ রিয়াজ, মোঃ রাজু, মোঃ ইসমাইল, মোঃ ইউনুস হাওলাদার, মোঃ আকবর, মো. আলতাফ, মোঃ শফি, মোঃ জমির, মোঃ আলী, এরশাদ উল্লাহ সুমন, শহীদুল ইসলাম রনি, মোঃ কামাল ফরাজীসহ মহানগর শ্রমিকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অসংখ্য নেতাকর্মী।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দেশেপ্রেমে ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন তারেক রহমানের সরকার হবে শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য অধিকার কল্যাণ এবং মর্যাদা প্রতিষ্ঠায় বিএনপি ও শ্রমিকদল সবসময় অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি শ্রমিকদলের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ঐক্যবদ্ধভাবে আগামীর আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা আরো বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনে ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরীর পক্ষে শ্রমিক দলের সকল ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাঁরা তাঁর নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মহানগর শ্রমিকদলের ঈদ পুর্নমিলনী শেষে তাঁহার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং নেতাকর্মীদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়