সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক দখলের চেষ্টা হলে সরকারবিরোধী আন্দোলন হবে উত্তরের ৪ জেলায় হতে পারে বন্যা, আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদ-নদীর পানি মিছিল থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আটক ৩ ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান শ্রীমঙ্গলে অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী সিলেটে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী
Advertise with us

ইসলামী ব্যাংক দখলের চেষ্টা হলে সরকারবিরোধী আন্দোলন হবে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী ব্যাংক দখলের চেষ্টা হলে সরকারবিরোধী আন্দোলন হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলামী ব্যাংককে ঘিরে সরকারের যেকোনো চক্রান্ত ও দখলচেষ্টা প্রতিহত করতে সর্বোচ্চ পর্যায়ে আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, প্রয়োজনে এ ইস্যুতে সরকারবিরোধী আন্দোলন আরও জোরদার করা হবে এবং সেই আন্দোলন সরকারের পতনের কারণও হতে পারে।

শনিবার (২০ জুন) এক সাংগঠনিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একই সঙ্গে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের কঠোর সমালোচনা করেন।

কর্মসূচির খবর তৃণমূলে পৌঁছানো, উপস্থিতির ভুল তথ্য, দায়িত্ব পালনে অবহেলা এবং সাংগঠনিক দুর্বলতা নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে তার এমন একটি অডিও ভাইরাল হয়েছে।

নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘আপনারা আত্মসমালোচনা করেছেন? গতদিন তো অনেক কথা বললাম অনলাইনে। এখন তো আমি বুঝছি অনলাইনের মিটিং। আমি ভাবছিলাম দায়িত্বশীলরা সচেতন, ছোটখাটো কোনো বিষয়ে অনলাইনে নির্দেশ দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু খবর তৃণমূল পর্যন্ত ঠিকমতো পৌঁছে না। সময়মতো পৌঁছে না, সবার কাছেও পৌঁছে না। আমরা মেসেজ দিয়ে রেখে দিই, ফোন দিয়ে ফলোআপ করি না–খবরটা নিশ্চিত হলো কি না। আবার এমন সময়ে খবর দিই যে, ওই ব্যক্তির আসাটাই কঠিন। তার মানে আমরা গুরুত্বের সঙ্গে কর্মসূচিগুলো নিতে পারছি না।’

উপস্থিতির হিসাব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘উপস্থিতিগত সমস্যা হয়েছে। অথচ যখন আপনারা সংখ্যা দেন, আল্লাহর ওয়াস্তে একটা বিশাল সংখ্যা চলে আসে। আপনাদের প্রতি সম্মানের সঙ্গে, বিনয়ের সঙ্গে অনুরোধ করছি যদি একজনও না আসে, তা-ই লিখবেন। এর বাইরে তো কল্পনা করা যায় না। আপনি সংখ্যা দিয়ে দিচ্ছেন। যার কাছ থেকে নিচ্ছেন, তিনি কীভাবে সংখ্যা দিলেন? ঘরে বসে সংখ্যা দিল, না খোঁজখবর নিয়ে সংখ্যা দিল? এগুলো আমাদের বিব্রত করে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি কর্মসূচিতে উপস্থিতি যা হয়েছে, তা যোগ করে দিয়ে দিলেন–এটা কেন? ওয়ার্ড সভাপতি নিয়ে পর্যালোচনা করেন। গতকালের (শুক্রবার) উপস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। আপনার লোক কতজন এসেছে, কতজন খবর পেয়েছে, কেন খবর পায়নি, আগে খবর দিয়েছেন না পরে দিয়েছেন–এসব খতিয়ে দেখুন।’

দায়িত্বশীলদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বুলবুল বলেন, ‘বেলা ১১টার পরে অনুষ্ঠান। ফজরের পর থেকে নিজেরা সজাগ-সচেতন ছিলেন কি না, নাকি অফিস, ব্যবসা, বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া এসব নিয়ে ব্যস্ত ছিলেন? এগুলো করে কি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব?’

এরপর ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক নিয়ে সরকার যে চক্রান্ত-ষড়যন্ত্র করছে, আমাদের যতদূর যাওয়া দরকার আমরা ততদূর যাব। কিন্তু ব্যাংক কারও হাতে আমরা ছেড়ে দেব না। ব্যাংক সুরক্ষা করতে গিয়ে যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করা লাগে, তাহলে এই আন্দোলনও তাদের পতনের কারণ হবে। আমরা ঠিক সেভাবেই নেব।’

কর্মসূচির গুরুত্ব অনুধাবনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘পরিবেশ বুঝতে হবে, সময় বুঝতে হবে, কর্মসূচির গুরুত্ব বুঝতে হবে। সংগঠনের কার্যকর আনুগত্য করার ক্ষেত্রে যদি উদাসীন থাকেন, তাহলে এমনি এমনি আল্লাহ দিয়ে দেবেন–এমনটা হবে না। এখন যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটাকে বাস্তবে পরিণত করতে হলে আগামী দিনে আরও বৃহৎ কর্মসূচির কোনো বিকল্প নেই।’

গ্রাহক ফোরামের কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘গ্রাহক ফোরাম যে কর্মসূচি নেবে, সেই কর্মসূচির বাস্তবায়নে গ্রাহকদের একদম ঝাঁপিয়ে পড়তে হবে। এগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।’

সংসদ ও রাজপথ–দুই জায়গাতেই আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমরা সংসদেও ফাইট করব, আমরা বাইরেও ফাইট করব। এ ফাইট সমানতালে চলবে। সরকারের পা কতটা লম্বা হয়েছে, সেটাও আমরা দেখে ছাড়ব, ইন্‌শাআল্লাহ।’

ইসলামী ব্যাংকের পাশাপাশি সংগঠনের অন্যান্য প্রতিষ্ঠানের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা যদি ইসলামী ব্যাংক তাদের মতো করে দখল করতে পারে, তাহলে এখানকার হাসপাতাল–ইবনে সিনা থেকে শুরু করে মানারাত এবং সংগঠনের অন্যান্য প্রতিষ্ঠানের দিকেও নজর দেবে। এগুলো দখল করতে তাদের বেশি সময় লাগবে না। কাজেই সূচনায় রাস্তা বন্ধ করতে হবে, প্রথম রাতেই বিড়াল মারতে হবে।’

সভার বক্তব্য প্রকাশ না করার অনুরোধ জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘এগুলো আবার এডিট করার জন্য কাউকে দিও না। কেউ আমার ফেসবুকে দিও না। আল্লাহর ওয়াস্তে আপনারা বিষয়গুলো সিরিয়াসলি নেবেন। আজকে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের তাওফিক দান করেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়