শনিবার ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল দুপুরের মধ্যে আট জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা ডক্টরস এসোসিয়েশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেল্ফ সেন্সরশিপ নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রবাসীর একদিন পর মরদেহ উদ্ধার চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চেয়ারম্যান ‘আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন, আইনের মুখোমুখি হবেন’ বগুড়ায় বাসচাপায় নিহত ৭ জনের পরিচয় মিলেছে টাইফুন ডলফিন : ৫০০ ফ্লাইট বাতিল, আড়াই লক্ষাধিক মানুষকে সরাল জাপান
Advertise with us

নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন, কার্যক্রম সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন, কার্যক্রম সাময়িক বন্ধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কিছু কনটেইনার পুড়ে গেছে। এ ঘটনায় সেখানে কার্যক্রম পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে টার্মিনালে দক্ষিণ দিকে চার নম্বর বার্থে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি)-৪০১৪ ক্রেনে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই বন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জেটি এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তিন নম্বর জেটির সামনের ইয়ার্ডে থাকা কয়েকটি পণ্যবোঝাই কনটেইনারেও আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

চট্টগ্রাম বন্দরের সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. নাসির উদ্দিন বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিটের সদস্যরা যোগ দিলে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। বন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়