বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ তিস্তা ব্যারেজ প্রকল্প যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী দেশব্যাপী শুরু হচ্ছে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ফয়’স লেকের প্রবেশমুখে গ্যাস পাইপলাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী পণ্য খালাসে জটিলতায় গতি হারাচ্ছে ভোমরা বন্দরের বাণিজ্য মালয়েশিয়া-চীন সফরে ভালো কিছু অর্জন হলে তা দেশের মানুষের দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘গ্র্যাজুয়েট সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক
Advertise with us

বিচার বিভাগের বাজেট ১ টাকায় নামানোর প্রস্তাব, ‘পুলিশি রাষ্ট্র’ হওয়ার শঙ্কা আইনমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিচার বিভাগের বাজেট ১ টাকায় নামানোর প্রস্তাব, ‘পুলিশি রাষ্ট্র’ হওয়ার শঙ্কা আইনমন্ত্রীর

জাতীয় সংসদে আইন ও বিচার বিভাগের বাজেট নিয়ে বিরোধীদলীয় সদস্যদের ছাঁটাই প্রস্তাবের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন ও বিচার বিভাগ এক টাকায় পরিচালনা করা সম্ভব নয়। এমনটি করা হলে বিচার বিভাগের প্রয়োজনই থাকবে না এবং দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে।

মঙ্গলবার (৩০ জুন) বাজেট অধিবেশনের ১৯তম দিনে আইন ও বিচার বিভাগের বাজেট এবং এ-সংক্রান্ত ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এদিন আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা মঞ্জুরির দাবি উপস্থাপন করেন। পরে বিরোধীদলীয় কয়েকজন সংসদ সদস্য বরাদ্দ কমিয়ে ১ টাকা করার প্রস্তাব দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা, মামলাজট, বিচারক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন।

আলোচনায় অংশ নিয়ে আল ফারুক আব্দুল লতিফ বলেন, নিম্ন আদালত পৃথক হলেও পদোন্নতি ও বদলিতে সরকারের নিয়ন্ত্রণ থাকায় বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

পাবনা-১ আসনের সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বিচার বিভাগের বরাদ্দকে অপ্রতুল উল্লেখ করে বলেন, দেশে ২৫ লাখের বেশি মামলা ঝুলে রয়েছে, তবে বিচারব্যবস্থা আধুনিকায়নে কার্যকর পরিকল্পনা নেই।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সদস্য মোহাম্মদ কেরামত আলী থানায় সাধারণ মানুষের হয়রানি ও তদন্তের দুর্বলতার বিষয়টি তুলে ধরেন।

রুমিন ফারহানা বলেন, বিচার বিভাগের বরাদ্দ জিডিপির মাত্র শূন্য দশমিক ০৩ শতাংশ এবং দেশে মামলাজট ৫০ লাখ ছাড়িয়েছে।

এসব সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যে পরস্পরবিরোধী অবস্থান ফুটে উঠেছে। কেউ বরাদ্দ বেশি, আবার কেউ কম- উভয় যুক্তিতেই ১ টাকায় নামানোর প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, ছাঁটাই প্রস্তাবে বিচার বিভাগ পরিচালনার কোনো বাস্তবসম্মত বিকল্প নীতিও তুলে ধরা হয়নি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান বরাদ্দ বিচার বিভাগের চাহিদার তুলনায় অপ্রতুল হলেও বিদ্যমান বাস্তবতায় এটিই কার্যকর ব্যবস্থা। তাই ছাঁটাই প্রস্তাব নাকচ করে মূল বাজেট অনুমোদনের জন্য তিনি সংসদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়