রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা পড়েছেন সহস্রাধিক পর্যটক রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আটক ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ দেশে ফিরেছে দেশের বন্দর গুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে ট্রাকচাপায় সুইডেনপ্রবাসী নিহত জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করতে মিটিং করেন জয় ও পলক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি সোমবার থেকে শুরু, সকলেরে কাছে বার্তা পৌঁছানোর নির্দেশ
Advertise with us

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে বিপনি বিতানগুলোতে পছন্দের জিনিস কেনাকাটায় মানুষের উপস্থিতি রীতিমতো ভিড়ে পরিণত হয়েছে। আর নতুন পোশাকের সঙ্গে মানানসই করে অনেক নারীই এখন বেছে নিচ্ছেন হালকা ও আকর্ষণীয় গহনা।

বিশেষ করে ট্রেন্ডি চুড়ি, নাকফুল, কানের দুল, ব্রেসলেট এবং হালকা গোল্ড প্লেটেড বিভিন্ন গহনার চাহিদা বেশি দেখা যাচ্ছে। কম দামে নানা ডিজাইন ও রঙের এসব অলংকার সহজেই পাওয়া যাওয়ায় ঈদের বাজারে সেগুলোকে ঘিরে তৈরি হয়েছে এক ধরনের রঙিন আমেজ। রোববার (১৫ মার্চ) রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, তরুণী ও গৃহিণীদের ভিড় বেশি অলংকারের দোকানগুলোতে। ঈদের পোশাকের সঙ্গে মিলিয়ে অনেকে কিনছেন সিটি গোল্ডের চুড়ি, আংটি, ব্রেসলেট ও চেইন। আবার অনেকেই বেছে নিচ্ছেন নাকফুল, কানের দুল, হিজাব পিন, পেনডেন্ট সেট, আংটি ও বিভিন্ন ধরনের গোল্ড প্লেটেড গহনা। ছোট ছোট এসব গহনা কম দামে পাওয়া যাওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি।

দোকানিরা জানান, এবার ঈদ উপলক্ষ্যে বিশেষ করে গোল্ড প্লেটেড গহনার বিক্রি বেড়েছে। এসব গহনার দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেই একসঙ্গে কয়েকটি আইটেম কিনছেন। দোকানগুলোতে সিটি গোল্ডের চুড়ি মান ও ডিজাইনভেদে সাধারণত ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। নাকফুল ৮০ থেকে ৪০০ টাকা, হিজাব পিন ৫০ থেকে ২০০ টাকা, ব্রেসলেট ২০০ থেকে ৮০০ টাকা এবং চেইন ৩০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া ছোট পেনডেন্ট সেটের দাম পড়ছে ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।

গহনার পাশাপাশি প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদে সাজগোজের জন্য অনেকেই কিনছেন লিপস্টিক, ফাউন্ডেশন, আইলাইনার, মাসকারা, নেইলপলিশ ও ব্লাশঅনসহ বিভিন্ন মেকআপ পণ্য। কিছু ক্রেতা আবার গহনার সঙ্গে মিলিয়ে মেকআপ সামগ্রীও কিনছেন।

নিউমার্কেটে গহনা কিনতে আসা এক ক্রেতা জানান, ঈদে নতুন পোশাকের সঙ্গে মানানসই কিছু অলংকার কিনতে এসেছেন তিনি। সোনার গহনা কেনা অনেকের পক্ষে সম্ভব না হওয়ায় সিটি গোল্ড বা গোল্ড প্লেটেড গহনা এখন বেশ জনপ্রিয় হয়ে উটেছে।

সঞ্জয় সাহা নামের এক দোকানি বলেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে। বিশেষ করে তরুণীরা কম দামের কিন্তু আকর্ষণীয় ডিজাইনের গহনা বেশি কিনছেন। ঈদের আগে বিক্রি আরও বাড়বে বলে আশা এই বিক্রেতার।

ছমির উদ্দিন নামের আরেক বিক্রেতা বলেন, হিজাব পিন, চুড়ি, নাকফুল, কানের দুল কেউ যদি পরিমাণে বেশি নেয় তবে দাম কিছুটা কমিয়ে রাখা যায়। আমার এখানে হিজাব পিন মানভেদে ৫০-১৫০ টাকা, চুড়ি ১৫০-৩০০ টাকা, নাকফুল ৫০-৮০ টাকা এবং কানের দুল ১০০-২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে নিউমার্কেটের বিভিন্ন কাপড়ের দোকানেও ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। ঈদ সামনে রেখে পছন্দের পোশাক কিনতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা। অনেককে নতুন জামা-কাপড়ের সঙ্গে মানানসই ওড়না, হিজাব এবং অন্যান্য সাজসজ্জার উপকরণ বেছে নিতেও দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়