রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আটক ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ দেশে ফিরেছে দেশের বন্দর গুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে ট্রাকচাপায় সুইডেনপ্রবাসী নিহত জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করতে মিটিং করেন জয় ও পলক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচি সোমবার থেকে শুরু, সকলেরে কাছে বার্তা পৌঁছানোর নির্দেশ শর্তসাপেক্ষে তিন ককরোচ নেতার মুক্তি
Advertise with us

টাঙ্গাইলে ট্রাকচাপায় সুইডেনপ্রবাসী নিহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টাঙ্গাইলে ট্রাকচাপায় সুইডেনপ্রবাসী নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় কাজী দেশ (২৮) নামের এক সুইডেনপ্রবাসী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন গ্রামের কাজী রিপনের একমাত্র ছেলে। তিনি সুইডেনপ্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি সুইডেন থেকে দেশে এসেছেন।

শনিবার রাতে কাজী দেশ মোটরসাইকেল নিয়ে উপজেলা সদর ঘাটাইল যাচ্ছিলেন। তিনি টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, শনিবার রাতে ট্রাকচাপায় কাজী দেশ নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত যুবকের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়