বুধবার ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্যও নেই: ডিবির প্রধান নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানের জরিমানা সুন্দরবনে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ সরকারকে বিপাকে ফেলতে দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ৫ দিন বজ্র বৃষ্টির শঙ্কা টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের বড় রদবদল ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে একজন গ্রেফতার ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক ১০ম মিনিটে খেলা থামিয়ে সম্মাননা, বুয়েনস আকাশে শব্দের প্রতিধ্বনি-মেসি, মেসি জোড়া অ্যাসিস্ট ও ৩-০ তে শেষ জয় লিওনেল মেসি
Advertise with us

সুন্দরবনে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুন্দরবনে অনুমোদনহীন ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত অনুমোদনহীন ১৮টি রিসোর্টের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ১০টি রিসোর্টকে ৩০ দিনের মধ্যে এবং নতুন তৈরি হওয়া আটটি রিসোর্টকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ গত রোববার রিসোর্ট মালিকদের লিখিতভাবে এ নির্দেশ দেন।

নির্দেশ পাওয়া রিসোর্টগুলো হলো—অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়া বন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনা না মানলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদনের কাগজ দিতে পারেনি ১০ রিসোর্ট

পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ বলেন, সুন্দরবনের ঢাংমারী, কৈলাসগঞ্জ ও বাণিশান্তা এলাকায় এসব ১৮টি রিসোর্ট অবস্থিত। এলাকাগুলো খুলনা জেলা কার্যালয়ের আওতাধীন হওয়ায় পরিবেশ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, অনুমোদন ছাড়া রিসোর্ট নির্মাণের অভিযোগে এর আগে ১০টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে শোকজের জবাব দেওয়া হয় এবং অনুমোদনের জন্য আবেদন করা হয়। তবে পরিবেশ অধিদপ্তরের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র তারা দিতে পারেনি।

এ কারণে গত ৩০ সেপ্টেম্বর তাদের আবেদন বাতিল করা হয়। একই সঙ্গে সব প্রতিষ্ঠানকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আট রিসোর্টকে স্থাপনা সরানোর নির্দেশ

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নতুন তৈরি হওয়া আটটি রিসোর্টকে গত ৩০ সেপ্টেম্বর সাত দিনের মধ্যে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এর পরিপ্রেক্ষিতে এসব রিসোর্ট সাত দিনের মধ্যে কার্যক্রম বন্ধ এবং ১৫ দিনের মধ্যে সব স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

হারুন-অর-রশীদ আরও বলেন, চিলা, বৈদ্যমারী ও চাঁদপাই এলাকা বাগেরহাট জেলার মধ্যে পড়ায় সেখানকার রিসোর্টগুলোর বিষয়ে তাদের কার্যালয়ের কাছে কোনো তথ্য নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়