শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কক্সবাজারকে আন্তর্জাতিক ভাবে গড়ে তুলতে নেওয়া হচ্ছে মেগা মাস্টারপ্ল্যান রামপালে বিমানবন্দর নির্মাণে আশার আলো দেখাচ্ছে চীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই বর্তমান সরকারের সময় বড় প্রাপ্তি: রিজভী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী পদ্মায় ট্রলার দুর্ঘটনায় দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পরও নিখোঁজ এক যুবক টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত অভিযানের ভয়ে তালাবদ্ধ কলকাতার হোটেল-রেস্ট হাউজ, বিপাকে বাংলাদেশি পর্যটক তরুণ-শিক্ষার্থী সবাই মিলে দেশ পুনর্গঠন করলে কেউ ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী
Advertise with us

গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট

গ্যাস সংকট নিরসনের দাবিতে রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। বুধবার (২২ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তারা সড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অবরোধে অংশ নেওয়া চালক মনির হোসেন বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও তারা গ্যাস পাননি। এতে দৈনিক আয় ব্যাহত হচ্ছে এবং জমাসহ অন্যান্য খরচ বহন করাও কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, গ্যাস সংগ্রহ করতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়।

সরেজমিনে দেখা যায়, প্রায় শতাধিক সিএনজিচালক সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানাচ্ছেন।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তিনি বলেন, গ্যাস সংকটের কারণে সিএনজিচালকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়