সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে বেড়েছে ভয়াবহ গ্যাস সংকট ১২ কেজি এলপিজির দাম বাড়লো ‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এস আলমের ১১ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন ১০ হাজার শ্রমিক বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩ আরব আমিরাতে বাতিল হচ্ছে বাংলাদেশিদের ভিসা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮
Advertise with us

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২আগস্ট) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলসের ৪১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এসিআই ফর্মুলেশনস পিএলসি। কোম্পানিটির ২৪ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ২১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটে।

এছাড়াও, লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি,সামিট এলায়েন্স পোর্ট ,ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, শার্প ইন্ডাস্ট্রিজ ,কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আই পি ডি সি ফাইন্যান্স পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯ শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনের বেড়েছে।

সূত্র মতে, রোববার (২ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দশমিক ২০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৯৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৬২ পয়েন্ট কমে ১১৯২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৮ পয়েন্ট কমে ২২১৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ০৪ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৩টি কোম্পানির, বিপরীতে ১৪৯টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়