বুধবার ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাড়তি দামে গ্যাস কিনতে রাজশাহীতে হিমশিম খাচ্ছেন গ্রাহকরা পঞ্চম দিনের মতো সাভারে সড়ক অবরোধ করছেন শ্রমিকরা রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ আরোহী নিহত যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গভর্নর নির্বাচিত জর্জিয়ার বটমস ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, হাজির হচ্ছেন না ফুয়াদ বাংলাদেশ সফরে এসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চীনা মন্ত্রীর শ্রদ্ধা পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সিঙ্গাপুরের প্রতি সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শপথ নিলেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ১০০ টাকায় করা যাচ্ছে অটোরিকশার নিবন্ধন
Advertise with us

তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ সরকারের নেই: তথ্য উপদেষ্টা

নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার কোনও উদ্যোগ সরকার নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, তসলিমা নাসরিনকে দেশে আনার উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব নয়।

তিনি বলেন, দেশে ফিরবেন কিনা, সেটি তসলিমা নাসরিনের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি ফিরতে চাইলে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। এরপর তার আবেদন বা পরিস্থিতি অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।

দেশে ফিরে তিনি অতীতের কোনও ফৌজদারি অপরাধের অভিযোগে আইনের আশ্রয় নিতে চাইলে সেই সুযোগও রয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

প্রসঙ্গত, প্রায় দুই দশক পর সম্প্রতি আবারও কলকাতায় ফিরেছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। ২০০৭ সালে কলকাতা ছাড়ার পর এবার প্রথমবারের মতো শহরটিতে এসে পশ্চিমবঙ্গ সরকারের সংবর্ধনা গ্রহণ করেছেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে স্বাগত জানান এবং নিরাপত্তার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ থেকে নিজের নির্বাসনের প্রসঙ্গ টেনে তসলিমা বলেন, ১৯৯৪ সালের ৮ আগস্ট তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এরপর বিভিন্ন সরকার এলেও তার জন্য সেই দরজা আর খোলেনি। ২০০৭ সালের ২২ নভেম্বর তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারও তাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়