মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত‍্যু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের নতুন সমীকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও, পুনর্নির্ধারণের বৈঠক বিআরটিএর বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম: রিজভী সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুদক গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
Advertise with us

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহিদদের অসম্মান করেছে ভারত: রিজভী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহিদদের অসম্মান করেছে ভারত: রিজভী

৫ আগস্ট শেখ হাসিনাকে বক্তব্য দেয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহিদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সকালে (৬ আগস্ট বৃহস্পতিবার) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। এবং যেই ৫ আগস্টের দিন শেখ হাসিনা পালিয়ে গেলো সেদিনই এই প্রোগ্রামটি দিল্লিতে হচ্ছে এবং সেখানে শেখ হাসিনাকে বক্তব্য প্রদানের সুযোগ দেয়া হচ্ছে এটা সম্পূর্ণরুপে ভারতীয় নীত-নির্ধারকদের পরিকল্পিত একটি বিষয়। গণবিপ্লবে দেড় হাজারের বেশি মানুষের জীবন নিলো রক্ত ঝরলো, পরিশেষে ৫ আগস্ট পালিয়ে যেতে বাধ্য হলো এই ফ্যাসিস্ট। তাকে পার্শ্ববর্তী একটি দেশ যেটি বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত সেই দেশে তাকে রাজনীতি করার সুযোগ দেয়া হচ্ছে। ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ভারত কোনো জবাব দেয়নি। এমন আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান।

হাসিনাকে এভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের শামিল।

এসময় রিজভী বলেন, ‘দেশে জ্বালানি সংকটসহ ডেঙ্গু ও হাম প্রতিরোধে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে দেয়া তার অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী।’ কিন্তু সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একদল চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়