মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
গাজী নজরুলের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত নেবে ইসি কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়ক পাকুন্দিয়া যেন এক মরণ ফাঁদ এবার বৃদ্ধি পেতে যাচ্ছে বাসের ভাড়াও, পুনর্নির্ধারণের বৈঠক বিআরটিএর বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম: রিজভী সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুদক গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর মধ্যপ্রচ্যের সংকটের কারণে তেলের দাম ও জাহাজ ভাড়া বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সেনাপ্রধান চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন রাবি শিক্ষার্থীকে মারধর ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার
Advertise with us

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কঠোর বিচারের বিকল্প নেই: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কঠোর বিচারের বিকল্প নেই: জামায়াত আমির

রাজধানীতে বিদ্যুৎ-গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় ঐক্য। একইসঙ্গে জনগণের ওপর জুলুমকারীরা জীবিত অবস্থায় বাংলাদেশে আর আস্ফালনের সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা জনগণের ওপর জুলুম করেছে, তারা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে আর আস্ফালনের সুযোগ পাবে না।’ ১১ দফা দাবি দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার দাবি উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের দাবি আদায় করেই মাঠ ছাড়বেন তারা।’

শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, খুনি ও জুলুমবাজদের যদি সঠিক বিচার না হয়, তবে জাতির ভেতরে আরও খুনি তৈরি হবে। একটি ফ্যাসিবাদ বিদায় নিয়ে আরেকটি ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে কঠোর বিচারের বিকল্প নেই।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে আপনারা নিজেরাও মজলুম ছিলেন। অথচ যেসব জুলুম ও অপকর্মের বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করেছে, এখন আপনারা সেগুলোরই পুনরাবৃত্তি করছেন।

তিনি আরও বলেন, ‘গণভোটের রায় মেনে না নেয়া হলে ২০২৪ সালের মতো ২০২৬ সালেও নতুন বিপ্লব সংগঠিত হবে।’

সমাবেশ থেকে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ, ১৯ সেপ্টেম্বর রংপুরে লংমার্চ, ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট পর্যন্ত রেলমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

এসময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘১১ দফা দাবি বাস্তবায়ন না হলে সরকারের জন্য পরিণতি ভালো হবে না।’

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও বক্তব্য দেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখা উচিত হবে না।’

বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে ১১-দলীয় জোটের নেতারা সরকারের প্রতি দ্রুত জনদুর্ভোগ নিরসনের আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়