বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে শেখ হাসিনা চেহারা প্রদর্শন করতে পারেন না, তার দেশে আসার সাহস নেই: আখতার পদত্যাগ করেছেনে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ‎সিলেটে সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে হেলপার নিহত লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, কয়েকজন আহত ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ: মাহদী আমিন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু মালবাহী ট্রেনের ইঞ্জিনে হামলা, দুই রেলকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
Advertise with us

বড় আকারে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড় আকারে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প: প্রধানমন্ত্রী

আগামী ১৬ আগস্ট থেকে বড় আকারে ফ্যামিলি কার্ড প্রকল্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের দায়িত্ব দেশের মানুষের পাশে থাকা। পাইলট প্রজেক্ট শেষে চলতি মাসের ১৬ তারিখ থেকে বড় আকারে শুরু করা হবে ফ্যামিলি কার্ড প্রকল্প। ২০২৬-২৭ অর্থবছর থেকেই ৪১ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কার্যক্রম শুরু করবে সরকার।’

লবণচাষীদের জন্য লবণের নতুন দাম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় বিশৃঙ্খলাকারীদের বিষয়ে সতর্ক থাকতে সকলকে আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘যারা শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।’

বিএনপির নেওয়া পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘বিগত স্বৈরাচারের আমলে বিদ্যুৎ খাতকে গুটিকয়েক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএনপি সরকার আগামী ১০ বছরের জন্য দেশের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়