সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ এসএসসির ফল প্রকাশ পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী বড় আকারে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ জুলাই অভ্যুত্থানে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের চট্টগ্রাম-কক্সবাজার সফরের উদ্দেশ্যে যাত্রা প্রধানমন্ত্রীর
Advertise with us

এসএসসিতে যশোর বোর্ডের ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএসসিতে যশোর বোর্ডের ১১ প্রতিষ্ঠানে শতভাগ ফেল

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। বিপরীতে বেড়েছে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এ চিত্র উঠে এসেছে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার যশোর বোর্ডের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭৫টি। অন্যদিকে, এবার ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র দুটি।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বোর্ডের অধীনে এবার ২ হাজার ৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে শতভাগ ফেল করা ১১টি প্রতিষ্ঠানের মধ্যে যশোরের চারটি, সাতক্ষীরার চারটি, খুলনার দুটি এবং বাগেরহাটের একটি রয়েছে।

যশোরের প্রতিষ্ঠানগুলো হলো—মণিরামপুর উপজেলার হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যেখানে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে ফেল করেছে; চান্দুয়া সমসকাটি গার্লস হাইস্কুলের তিনজন; শার্শা উপজেলার সাড়াতলা জুনিয়র গার্লস হাইস্কুলের দুইজন এবং মুক্তিযোদ্ধা জিকেজিএস সেকেন্ডারি গার্লস স্কুলের একজন পরীক্ষার্থী।

সাতক্ষীরার প্রতিষ্ঠানগুলো হলো—সদর উপজেলার সাতক্ষীরা নাইসা সেকেন্ডারি স্কুলের সাতজন, আশাশুনি উপজেলার গোদারা সেকেন্ডারি স্কুলের চারজন, দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুখালি সেকেন্ডারি স্কুলের চারজন এবং শ্যামনগর উপজেলার সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের চারজন পরীক্ষার্থী।

খুলনার ডুমুরিয়া উপজেলার কাতেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের চারজন এবং খালিশপুরের আসমা সরওয়ার ইসলামিক উচ্চ বিদ্যালয়ের চারজন পরীক্ষার্থীও সবাই ফেল করেছে।

এ ছাড়া বাগেরহাটের শরণখোলা উপজেলার ডি এন একতা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইজন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়