সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানিভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী দিনাজপুর বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কোনো শিক্ষার্থীই সৌদি আরবে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ এসএসসির ফল প্রকাশ পাশের হার ৬২ দশমিক ২৫ শতাংশ হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী বড় আকারে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড প্রকল্প: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ
Advertise with us

এসএসসিতে অকৃতকার্য হয়ে শিবগঞ্জে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এসএসসিতে অকৃতকার্য হয়ে শিবগঞ্জে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বিষপানে তরিকা খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাকপাড়া গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত তরিকা খাতুন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ও চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তরিকা খাতুন। দুপুরে ফল প্রকাশের পর তিনি অকৃতকার্য হন। এতে হতাশ হয়ে বিষপান করেন তিনি।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তরিকা খাতুন এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুপুরে ফল প্রকাশের পর তিনি অকৃতকার্য হন। এতে হতাশ হয়ে বিষপান করেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।’

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়