শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০ স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ লকডাউনেও স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড় লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট আকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী
Advertise with us

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ। আজ (বৃহস্পতিবার) স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্পিকার বলেন, ‘মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়েছে।’ তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।’

স্পিকার বলেন, ‘দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন রয়েছে। মুসলিম ভ্রাতৃত্ববোধের ভিত্তি দুই দেশের জনগণকে উৎসাহিত করেছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় দ্বিপাক্ষিক সফর বিনিময় এ সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।’

স্পিকার বলেন, ‘বিগত আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনের কারণে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়াসহ এদেশের অধিকাংশ বিরোধী দলীয় নেতৃত্ব জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ‘২৪ এর জুলাই গণ অভুত্থানে এদেশের গগণতন্ত্রকামী জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ-সদস্যবৃন্দ অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এদেশের জনগণ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপের সংস্কৃতিতে খুব সহজেই মানিয়ে নিতে পারে।’

সাক্ষাতকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর মত বিনিময় করেন। স্পিকার এসময় মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানান।

সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাস কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়