শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০ স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ লকডাউনেও স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড় লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট আকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী
Advertise with us

বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা

খুলনায় পুলিশ বক্সের পাশে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া নগরীর লবণচরায় একটি টেক্সটাইল মিলের সামনে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার সময় দুই যুবককে আটকের দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাথায় হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে নগরীর শিববাড়ী মোড়ে পুলিশ বক্সের পাশে বিএনপির একটি ব্যানারে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

অন্যদিকে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে আটক দুই যুবক হলেন, কৌশিক ও ইয়াছিন।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কিছু বুঝে ওঠার আগেই হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে এসে ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে এ দিন সকালে নগরীর লবণচরায় সড়কের পাশে টেক্সটাইল মিলের সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কৌশিক ও ইয়াছিন নামে দুজনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, বুধবার (১৮ নভেম্বর) সারারাত আমাদের দলের নেতাকর্মীরা নাশকতাকারীদের বিরুদ্ধে বিভিন্নস্থান পাহারা দিয়েছে। ভোররাতে আমি এবং জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হই। ওই সময় বাসে আগুন দেওয়ার সময় কৌশিক ও ইয়াছিন নামে দুই যুবককে আটক করা হয়। তবে চয়ন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা আটক দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছি।

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, তারা দুজন বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়